কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রদায়িক সহিংসতার তদন্ত দাবি ঐক্য পরিষদের

সংবাদ সম্মেলন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : কালবেলা

জাতিসংঘের তত্ত্বাবধানে সম্প্রদায়িক সহিংসতার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও এ দাবি জানান।

তিনি জাতিসংঘের মহাসচিবের কাছে আবেদন জানিয়ে বলেন, শেখ হাসিনা পতন পরবর্তী সংখ্যালঘুদের টার্গেট করে সাম্প্রদায়িক নৃশংসতার ঘটনাবলীর পাশাপাশি ১৯৯০ এর অক্টোবর থেকে ২০২১ সাল পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাবলীর নির্মম ও নিরপেক্ষ তদন্ত করা হোক জাতিসংঘের তত্ত্বাবধানে। নিরুপিত করা হোক সংখ্যালঘুদের ওপর অব্যাহত সহিংস ঘটনাবলী রাষ্ট্রীয়, রাজনৈতিক না সাম্প্রদায়িক। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এই সভাপতি।

নির্মল রোজারিও জানান, গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশের ৭৬ টি জেলা ও মহানগরের মধ্যে ৬৮ টি জেলা ও মহানগরে সর্বমোট ২হাজার ১০টি সাম্প্রদায়িক সহিংসতায় ১হাজার ৭০৫টি পরিবারের সদস্যরা সরাসরি আক্রান্ত হয়েছেন। ওই পরিবারগুলোর মধ্যে ১৫৭টি পরিবার রয়েছে যাদের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলনা বিভাগে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে, যেখানে চারজন নারী ধর্ষিত হয়েছেন। এর মধ্যে একজন বাকপ্রতিবন্ধী।

তিনি আরও জানান, সহিংসতার শিকার পরিবারগুলোর মধ্যে ৩৪টি আদিবাসী সম্প্রদায়ের পরিবার রয়েছে, যাদের বসতবাড়ি লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি পরিবারের জমি জবরদখল করা হয়েছে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এই সভাপতি বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় ৬৯ টি উপাসনালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিটি বিভাগেই এ ঘটনা ঘটেছে। সহিংসতাই প্রায় ৫০ হাজার নর-নারী কিশোর কিশোরী শিশু ও প্রতিবন্ধী মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে। এছাড়া ট্রমায় আক্রান্তরা বর্তমানে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছেন। ১৫৭টি পরিবার রয়েছে, যারা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ সম্পদ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, স্বাধীনতাপরবর্তী কোনো সরকারের আমলে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সংঘটিত কোনো হামলার ঘটনার এখন পর্যন্ত বিচার হয়নি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X