সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভার-আশুলিয়ায় বিশৃঙ্খলা উসকানির অভিযোগে আটক ৮

সাভার-আশুলিয়ায় বিশৃঙ্খলা উসকানির অভিযোগে আটক আট ব্যক্তি। ছবি : কালবেলা
সাভার-আশুলিয়ায় বিশৃঙ্খলা উসকানির অভিযোগে আটক আট ব্যক্তি। ছবি : কালবেলা

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার তৈরি পোশাক খাতগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা হিসেবে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটজনকে আটক হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন এলাকার জাহিদুল (৩৮) ও আশুলিয়ার গাজিরচট এলাকার মো. শুক্কুর আলী (৪০), আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই (৫২), টাঙ্গাইলের গোপালপুরের পাটলপাড়ার রনি (২৭), আশুলিয়ার মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার বরুড়ার শাহাপরান (৩৩), টাঙ্গাইলের নাগরপুরের মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গুপ্তমানিক এলাকার মো. মিজানুর রহমান (৩৮)।

পুলিশ জানায়, শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার পোশাক খাতকে ও অস্থিতিশীল করতে একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে। এসব দুষ্কৃতকারীরা শিল্প খাতকে ধ্বংস করতে শ্রমিকদের বিভিন্নভাবে উস্কানি দিয়ে যাচ্ছেন। সাম্প্রতিককালে আন্দোলনরত শ্রমিকদের উসকানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ক্ষয়ক্ষতি ঘটায় তারা। যারা পোশাকখাতকে অস্থিতিশীল করতে চায়, শিল্পাঞ্চলের শ্রমিকদের যারা উসকানি দেয় তাদের মধ্য থেকে আটজনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ইতোমধ্যে আটজনকে আটক করা হয়েছে। গার্মেন্টস, গাড়ি ভাঙচুরসহ দুটি মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। শিল্পাঞ্চল সাভার আশুলিয়াকে যারাই অস্থিতিশীল করতে চাইবে বা কোনো রকমে ভাঙচুর কিংবা উসকানিদাতা হিসেবে কাজ করবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। গার্মেন্টসে বিশৃঙ্খলাকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন কোনো ছাড় নয়। শিল্প খাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হতে পারে পুলিশ সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X