কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিযুক্ত শিক্ষকদের শ্রেণি কক্ষে ফেরার কোনো যৌক্তিকতা নেই : সমন্বয়ক কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, যেসব শিক্ষক নিজের হীন ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এত এত রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সেসব শিক্ষকের শ্রেণি কক্ষে ফেরার কোনো যৌক্তিকতা নেই।

শনিবার (২৮ সেপ্টেম্বর) তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

বেলা ১টার দিকে সমন্বয়ক কাদেরের করা ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

যেসব শিক্ষক নিজের হীন ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এত এত রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে সেসব শিক্ষকের শ্রেণি কক্ষে ফেরার কোনো যৌক্তিকতা নাই। আমরা আর একদিনও আপনাদের ক্লাসরুমে দেখতে চাই না। যে কোনো প্রশাসনিক দায়িত্ব থেকেও আপনাদের সরে দাঁড়াতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যদি সফল না হতো; তাহলে আপনারা কতটা তাণ্ডবলীলা চালাতেন, সেটা ভাবতে গেলেই শিউরে উঠি এবং আগামীতেও সামান্য সুযোগ পেলে আপনারা যে ছাত্রদের পিঠে ছুরি বসাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না, সেটা হলফ করে বলতে পারি। আরেকটা বিষয়, যারা বিগত সময়ে বিভিন্ন অনৈতিক এবং বেআইনি কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত ; তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক যথাযথ ফয়সালা না আসা পর্যন্ত তারা একাডেমিক অঙ্গনে আসতে পারবেন না। নতুন নতুন ক্ষমতার হ্যাডম দেখিয়ে লাভ নাই; বুমেরাং হবে। এক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট।

সর্বশেষ একটা বিষয় পষ্ট করে বলতে চাই, ছাত্রসমাজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য জীবন দিয়েছে, এতকিছুর পরেও আপনাদের শিক্ষকদের পারস্পরিক দ্বন্দ্ব আর দলাদলির জের ধরে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিগগিরই নিজেদের অভ্যন্তরীণ সংকট নিরসন করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা-কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে যথাযথ পদক্ষেপ নিবে। আপনাদের জন্য আমরা আর ক্ষতিগ্রস্ত হতে পারব না।

সর্বোপরি, শহীদরা যে স্বপ্নপূরণ করতে গিয়ে জীবন দিয়ে গেছে, সেটা কোনোভাবেই বৃথা যেতে দিব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১০

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১১

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১২

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৩

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৪

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৫

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৭

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৮

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

২০
X