কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ সিটিতেও নাগরিক সনদ দেবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, পারিবারিক সনদসহ (সাবেক) ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা যেসব সনদ পেতেন এখন থেকে তা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রদান করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডের নাগরিকদের জন্য নাগরিক সেবা কার্যক্রম অবিরত রাখার লক্ষ্যে ইতোমধ্যে এ সংক্রান্ত দপ্তর আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের।

করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এ ক্ষমতা অর্পণ করা হয়েছে।

আবু নাছের জানান, নাগরিক সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদ পেতে দক্ষিণ সিটির কোনো ওয়ার্ডের বাসিন্দাকে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ওয়ার্ডের ‘ওয়ার্ড সচিব’ কিংবা সংশ্লিষ্ট আনিক মনোনীত ‘দায়িত্বপ্রাপ্ত’ কোনো কর্মকর্তা সেসব কাগজপত্র যাচাই-বাছাই, তদন্ত করবেন এবং আবেদনের স্বপক্ষে সঠিকতা পাওয়া গেলে আবেদনে চাহিত সনদ প্রদান করা হবে।

এর আগে নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ সেবাগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে সরবরাহ করা হবে বলে জানায় ডিএনসিসি। এ কার্যক্রম সম্পাদনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১০

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১১

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১২

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৩

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১৪

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

১৫

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৬

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১৭

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১৮

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১৯

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

২০
X