কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বন্দর ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তার মন্ত্রণালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারের সঙ্গে বৈঠক করেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তার মন্ত্রণালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারের সঙ্গে বৈঠক করেন। ছবি : সংগৃহীত

ডেনমার্ক বাংলাদেশের বন্দর অবকাঠামো এবং উপকূলে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের পাশাপাশি ওষুধ খাতের আরও উন্নয়নে সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠকে এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে বিনিয়োগের জন্য ডেনিশ কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহকে স্বাগত জানিয়েছেন।

পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রসঙ্গের কথা তুলে ধরে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নির্যাতনের শিকারদের পুনর্বাসনের ক্ষেত্রে ডেনিশ সরকারের সুনির্দিষ্ট সহায়তার জন্য ডেনমার্ককে ধন্যবাদ জানান।

মো. জসীম বলেন, বাংলাদেশ ডেনমার্কের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে অনেক মূল্যায়ন করে এবং অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি বলেন, বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই ও সবুজ রূপান্তরের ওপর বিশেষ মনোযোগ দিয়ে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বে পরিণত করার অপেক্ষায় আছে ঢাকা।

উভয়পক্ষ পারস্পরিক সুবিধার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে দুই দেশের সদিচ্ছা প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় ডেনিশ রাষ্ট্রদূত মো. মো. জসীম উদ্দিনকে অভিনন্দন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X