কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পোশাক খাতে অসন্তোষ নিরসনে ২০ সংগঠনের বিবৃতি

গার্মেন্টস শ্রমিক। ছবি : সংগৃহীত
গার্মেন্টস শ্রমিক। ছবি : সংগৃহীত

আশুলিয়ায় গত সোমবার গুলিতে পোশাক শ্রমিক কাওছার নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে ২০ গার্মেন্টস শ্রমিক সংগঠন। শ্রমিক হত্যার বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সু-চিকিৎসার দাবিও জানায় তারা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আশুলিয়া শিল্প অঞ্চলে চলমান গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিরসনে ২০টি গার্মেন্টস শ্রমিক সংগঠন যৌথ বিবৃতিতে এ সব কথা বলে।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি যে আশুলিয়ায় শ্রমিকদের বিভিন্ন কারখানায় বিভিন্ন দাবি কেন্দ্র করে ফ্যাসিবাদী সরকারের দোসরদের ছড়ানো শ্রমিক হত্যা ও ধর্ষণের মতো গুজবে পোশাক খাতে চরম অরাজকতা তৈরি করা হয়েছে। এরই মধ্যে গত ২৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টার উপস্থিতিতে ২০টি গার্মেন্টসের শ্রমিকদের উত্থাপিত দাবি পর্যালাচনা করে ঐকমত্যের ভিত্তিতে ১৮ দফা দাবির ১টি চূড়ান্ত দাবি নামা পেশ করা হয়।

উপদেষ্টা, বিজিএমইএ ও বিকেএমইএ এবং জাতীয় শ্রমিক সংগঠনের নেতাদের সম্মতিতে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়। ওই সমঝোতা চুক্তি শ্রম সচিব কর্তৃক জাতীয় গণমাধ্যমে প্রচার করা হয়। মালিক ও শ্রমিক পক্ষ উভয়ই সম্মতি প্রকাশ করেন। এই চুক্তি রপ্তানি খাতে সব গার্মেন্টস কারখানায় বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই উক্ত চুক্তি প্রচারের পরও আশুলিয়া শিল্প অঞ্চলে বেশ কয়েকটি গার্মেন্টেসে নানাবিধ গুজবে এরই মধ্যে যৌথ বাহিনী কর্তৃক শ্রমিকদের বকেয়া মজুরিসহ প্রাপ্য পাওনা আদায়ে কতিপয় মালিককে আটক ও গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিচে সইকারীরা গার্মেন্টস শিল্পকে যে কোনো গুজবে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানাই।

নেতারা যথাক্রমে অ্যাড. মন্টু ঘোষ-সভাপতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, মোশরেফা মিশু, সভাপতি- গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, অ্যাড. মাহবুবুর রহমান ইসমাঈল, সভাপতি-বাংলাদেশ টেক্সটাইলস গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আমিরুল হক আমিন, সভাপতি-জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, তৌহিদুর রহমান, সভাপতি- বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাবুল আকতার, সাধারণ সম্পাদক-বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাষ্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন, কুতুব উদ্দিন আহমে, সভাপতি-বাংলাশে গার্মেন্টস টেক্সটাইলস লেদার ওয়ার্কার্স ফেডারেশন, নাজমা আক্তার, সভাপতি-সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, তাসলিমা আক্তার, সভাপ্রধান- গার্মেন্টস শ্রমিক সংহতি, লাভলী ইয়াসমীন, সভাপতি-রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, মরিয়ম আক্তার, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন, ইদ্রিস আলী, সভাপতি-জাতীয় গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ফেডারেশন, রফিকুল ইসলাম সুজন, সভাপতি-বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, আবুল কালাম আজা, সাধারন সম্পাদক-স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, সারওয়ার হোসেন, সাধারন সম্পাদক-গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ, খালেকুজ্জামান লিপন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, সান্তনা ইসলাম, সভাপতি-মাদারল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, মিজানুর রহমান মিজান, সভাপতি-(আশুলিয়া) টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সোহেল শিকদার, সহসভাপতি-রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন ও এম ফয়েজ হোসেন, সভাপতি-বাংলাদেশ শ্রমিক ফেডারেশন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১০

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১১

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১২

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৩

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৪

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৬

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৭

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৯

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

২০
X