শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে গত ৩ অক্টোবর হাতিরঝিল এলাকা থেকে আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়।

অভিযানটিতে নেতৃত্ব দেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী।

তিনি জানান, ভিকটিম হামিদুল ইসলাম গত ৫ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মো. হামিদুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় মো. আলমগীর হোসেনের। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরষ্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয়ে চূড়ান্ত করা হয়। ২০২৩ সালের ২ জুলাই পল্টন থানার আল-তাকদির ইন্টারন্যাশনালে বসে আসামিদের ৫টি পাসপোর্ট ও নগদ ৫ লাখ টাকা প্রদান করে। এরপর বিভিন্ন তারিখে ৫৪ লাখ ৪৭ হাজার টাকা প্রদান করে। টাকা নেওয়ার পর আসামিরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তাছাড়া ২৩ জনকে জাল ভিসা প্রদান করে। হামিদুল ইসলাম তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মামলার ঘটনাসংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

এ ছাড়া পুলিশের এই কর্মকর্তা জানান, পল্টন মডেল থানার মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X