কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পৌর কাউন্সিলরদের স্বপদে বহালের দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে কাউন্সিলরদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে কাউন্সিলরদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

পৌরসভা কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন।

সোমবার (০৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুর রহমানের সঞ্চালনায় দেশের বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা বক্তব্য দেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সব পৌরসভার মেয়র এবং পরে কাউন্সিলরদের অপসারণ করে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারা দেশের পৌর কাউন্সিলররা একত্রিত হয়ে এ মানববন্ধনের আয়োজন করেন।

কাউন্সিলরদের দাবি, তারা গত ১৫ বছর স্বৈরাচার সরকারের সঙ্গে লড়াই করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। যারা অন্যায় ও অপকর্ম করেছে তাদের জন্য সব কাউন্সিলরকে শাস্তি দেওয়া বৈষম্যমূলক। যেসব কাউন্সিলর সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত তাদের শাস্তি দিলে কেউ প্রতিবাদ করবে না। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল কাউন্সিলররা তাদেরও শাস্তির দাবি জানান।

পৌরসভা কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু বলেন, আমরা কোনো দলের রাজনীতি করে কাউন্সিলর হইনি, আমরা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের কেন অপসারণ করা হবে? অবিলম্বে দায়িত্বে ফিরে পুনরায় দেশ গঠন ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই। কাউন্সিলরদের অপসারণের প্রজ্ঞাপনটি বাতিল করে পুনরায় স্বপদে বহাল করা হোক।

তিনি বলেন, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। জন্ম নিবন্ধন, টিকা কার্ড, এনআইডি কার্ড, বিভিন্ন ধরনের ভাতা পেতে বিড়ম্বনায় পড়ছে। তাই অপসারণ করার পরও আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। কোথাও কিছু ঘটে গেলে আমাদের কাছে ফোন দিয়ে সাহায্য চাওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১০

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১১

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১২

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৪

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৫

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৬

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৭

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৮

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

২০
X