কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

এমআরটি পাস কার্ড। ছবি : সংগৃহীত
এমআরটি পাস কার্ড। ছবি : সংগৃহীত

শিগগিরই মেট্রোরেলের যাত্রীরা ঘরে বসেই নিজেদের এমআরটি পাস রিচার্জ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি আব্দুর রউফ।

সোমবার (১৪ অক্টোবর) দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আব্দুর রউফ বলেন, ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ (TopUp) করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারব। এসময় তিনি বলেন, সেপ্টেম্বরে মেট্রোরেলের দৈনিক আয় ১ কোটি ১২ লাখ টাকার বেশি। আর অক্টোবরের প্রথম ১২ দিনে দৈনিক আয় হয়েছে ৮৬ লাখ টাকা। চার দিনের ছুটির কারণে আয় কমেছে বলে দাবি করেন ডিএমটিসিএল এমডি।

এদিকে উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা আবদুর রউফ জানান, মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় মেট্রোর এ স্টেশনটির কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো।

উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল ওই স্টেশনটি।

হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিল স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১০

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১১

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১২

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৩

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৪

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৫

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৬

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৭

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৮

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৯

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

২০
X