শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টা-মিয়ানমার রাষ্ট্রদূতের বৈঠক

তৌহিদ হোসেনের সঙ্গে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো। ছবি : সংগৃহীত
তৌহিদ হোসেনের সঙ্গে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী রাজ্যে সংঘাতের কারণে মিয়ানমারের ৪০ হাজার নাগরিক বাংলাদেশে অনুপ্রেবেশ করেছে। দেশটির এসব নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে নতুন করে ৪০ হাজার মিয়ানমারের নাগরিকের প্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। দুটি দেশ ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কের তিনি আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেন, যা উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপদেষ্টা তৌহিদ হোসেন মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসময় মিয়ানমারের রাষ্ট্রদূত সংঘাতের কারণে সৃষ্ট অসুবিধার কথা স্বীকার করেন। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বের কারণ তুলে ধরেন। উপদেষ্টা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগের অংশ হওয়ার জন্য মিয়ানমারের সমর্থন চান।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালীকরণ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ঢাকা ও ইয়াঙ্গুনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X