কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ এএম
অনলাইন সংস্করণ

দুই ঈদে ও দুর্গাপূজায় ছুটি বাড়ানোর প্রস্তাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর ও দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানোর প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই ঈদে ৩ দিনের সরকারি ছুটি বাড়িয়ে ৫ দিন ও দুর্গাপূজায় এক দিনের সরকারি ছুটি বাড়িয়ে দুই দিন করার সুপারিশ করা হয়েছে।

আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর এ প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্রগুলো।

সূত্রগুলো বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলে এটি গৃহীত হবে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ ছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X