কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বিভিন্ন দাবি-দাওয়া ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে’

ট্রাফিক পক্ষ উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
ট্রাফিক পক্ষ উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

বিভিন্ন দাবি-দাওয়া ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষ তার প্রয়োজনে বিভিন্ন যানবাহনের দারস্থ হচ্ছে। ফলে ঢাকা মহানগরীর সড়কে সুশৃঙ্খল ও কাঠামোগত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন করা কঠিনতর হয়ে পড়েছে। অপরদিকে সময়ে সময়ে বিভিন্ন দাবি-দাওয়া এবং অবস্থানের কারণেও সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে।

তিনি বলেন, বৈধ-অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজটের আকার দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ঢাকা শহরসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। জনসাধারণের কথা বিবেচনা করে ছাত্র-জনতা স্বেচ্ছাসেবক হিসেবে কয়েক দিন সুশৃঙ্খলভাবে এই ট্রাফিকের দায়িত্ব পালন করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখে।

ট্রাফিক পুলিশ ইতোমধ্যে বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ট্রাফিক সিগন্যাল চালুর বিষয়ে একটি গবেষক দল কাজ করছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই এটি চালু হবে। শুধু সরকার বা রাষ্ট্রের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নগরীর বসবাসকারী সবার সম্পৃক্তকরণ।

সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রথম অবস্থায় ট্রাফিক পক্ষে প্রায় তিনশ ছাত্র কাজ করবেন। পরে এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। তাদের একটা সম্মানিও দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X