বাসস
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান 

সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি : সংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

নোমান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। মুহিত চলতি বছরের ডিসেম্বরে অবসরে যাচ্ছেন।

রাষ্ট্রদূত নোমান চৌধুরী ২০২০ সালের ১১ নভেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। কূটনৈতিক জীবনে চৌধুরী নয়াদিল্লি, ইসলামাবাদ এবং নিউইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়, প্রটোকল, জাতিসংঘ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ফরেন সার্ভিস একাডেমিসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন নোমান চৌধুরী।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X