কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গভবনের সামনে পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া

বঙ্গভবনের সামনে পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি : সংগৃহীত
বঙ্গভবনের সামনে পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ যায়।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সরে যান তারা।

তবে এমন সময় বিক্ষোভকারীদের একটি দল বঙ্গভবনের সামনে থাকা ব্যারিকেড ভেঙে এগোতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের হাতাহাতি হয়।

এ সময় এক পুলিশ সদস্য মারধরের শিকার হন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া করে, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তায় চার ঘণ্টা অবস্থান শেষে রাত সাড়ে ৮টার দিকে সরে যান জুলাই-আগস্টে আহত ছাত্রদের সংগঠন রক্তিম জুলাইয়ের সদস্যরা।

চলে যাওয়ার আগে রক্তিম জুলাইয়ের নেতৃত্বে থাকা সালমান হোসাইন ও সাইফুদ্দিন বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করেছি। তারা শহীদ মিনারে সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আমাদেরও তারা অনুরোধ করেছেন।

তারা বলেন, আমরা আজকের মতো চলে যাচ্ছি। কিন্তু ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে আবারো আসব।

এদিকে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব দাবি মানা না হলে পুনরায় রাজপথে নামার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রাত পৌনে ৯টার দিকে এই প্রতিবেদক জানান, বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X