কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে মাদক কারবারি চক্রের সদস্য গ্রেপ্তার 

মাদক কারবারি চক্রের সদস্যরা গ্রেপ্তার। ছবি : কালবেলা 
মাদক কারবারি চক্রের সদস্যরা গ্রেপ্তার। ছবি : কালবেলা 

মিটফোর্ড হাসপাতালকেন্দ্রিক এক মাদক কারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো. কার্যালয় (দক্ষিণ)।

সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রো. কার্যালয়ের (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।

মিটফোর্ড, ওয়ারী ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১ হাজার ২৩০ পিস টাপেন্টাডল ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চক্রের প্রধান মো. লিটন গাজী (৩৭), মো. সাজাহান (৪০), মো. টুটুন আলী (১৮), মো. শরিয়তউল্লাহ (৩৯) ও মো. আমিনুর রহমান (৪০)।

সুব্রত সরকার শুভ জানান, গত সপ্তাহে মিটফোর্ডকেন্দ্রিক ফেনসিডিল পাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে কোতোয়ালি সার্কেলের একটি টিম ক্রেতা সেজে ওয়ারী এলাকা থেকে সুকৌশলে ৩৪ বোতল ফেনসিডিলসহ মো. আমিনুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারা এলাকা থেকে সাজাহান, টুটুন ও শরিয়তউল্লাহকে গ্রেপ্তার করে ২৩০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। উদ্ধার এসব মাদকের মূল উৎস অনুসন্ধান এবং মাস্টারমাইন্ড লিটন গাজীকে গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মিটফোর্ড এলাকায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে তার মালিকানাধীন রাফসান ফার্মেসিতে অভিযান চালিয়ে ১০০০ পিস টাপেন্টাডলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা, কোতোয়ালি ও ওয়ারী থানায় পৃথক মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১০

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

১১

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

১২

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

১৩

স্বর্ণের দামে বড় পতন

১৪

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

১৫

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

১৬

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

১৭

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১৮

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১৯

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২০
X