কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ নিয়ে হাসনাতের ভিডিও বার্তা

হাসনাত আব্দুল্লাহ। পুরোনো ছবি
হাসনাত আব্দুল্লাহ। পুরোনো ছবি

‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। তাদের এই কর্মসূচির প্রতিবাদে ভিডিও বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তিনি।

‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ শিরোনামে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, আপনারা (আওয়ামী লীগ) আজ দেশের বাহিরে বসে বসে দেশের বিরুদ্ধে প্লান করতেছেন। আপনারা একটা কাজ করেন আজ একটা মিনিটের জন্য হলেও দেখা দিয়েন। আমাদের দেশের মানুষ আপনাদের একটু দেখতে চায়।

তিনি আরও বলেন, আপনি (শেখ হাসিনা) দেশের বাহিরে বসে ভয় দেখাচ্ছেন। আপনি কি ভুলে গেছেন, আপনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আপনি তো সবাইকে মাঠে নেমে দিয়েছিলেন ছাত্র-জনতার বিরুদ্ধে। কিন্তু পারেননি তো।

এ ছাড়াও আওয়ামী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরে হাসনাত বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে। এটা তাদের বুঝতে হবে। শেখ হাসিনা নেতাকর্মীদের কী হবে, তারা কীভাবে থাকবে সেটা না ভেবে পালিয়ে গেছে।’

তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘বের হও তোরা, ছাত্র-জনতা প্রস্তুত আছে।’

এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পাল্টা কর্মসূচির ঘোষণা দেওয়ার পর এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেন, ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X