কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিয়ে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রাব্বানীর স্ট্যাটাস

গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত
গোলাম রাব্বানী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুকে এ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে রাব্বানী লেখেন, ‘আওয়ামী লীগকে এটা নিশ্চিতভাবেই উপলব্ধি করতে হবে, উল্লেখযোগ্য উন্নয়ন ও ভালো কাজের পাশাপাশি দীর্ঘদিন সরকারি ক্ষমতার বলয়ে থেকে তাদের শরীরে নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ হ্রাস, জন ও কর্মীবিচ্ছিন্নতার বিষফোড়া ও ক্ষত দৃশ্যমান। আওয়ামী লীগকে এককালে মন থেকে ভালোবেসে সমর্থন করা মানুষও তাই সংক্রমণ শঙ্কায় কাছে ঘেঁষতে ক্ষাণিক নিরুৎসাহিত ও দ্বিধান্বিত!

এই মানুষগুলোই যখন দেখবে, আওয়ামী লীগ আত্মোপলব্ধি করে নিজেরা উদ্যোগী হয়ে শরীরের সেই বিষফোড়া আর ক্ষতগুলো একে একে চিহ্নিত করে প্রতিনিয়ত ড্রেসিং করছে, কার্যকর মেডিসিন প্রয়োগ করছে, নিয়মিত যত্ন নিচ্ছে এবং ধীরে ধীরে ক্ষত সেরে উঠছে তখন তারাই ফের সাহস করে উৎসাহ, ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে আবার কাছে আসবে, পাশে থাকবে এবং প্রতিনিয়ত পাল্লা ভারী হবে!’

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মনে রাখতে হবে, আত্মশুদ্ধির কাজে কোনো নেতা নেই, নেতৃত্ব দেওয়ার কেউ নাই। নিজের বিবেকই নেতা, বিবেকের তাড়নাতেই তৃণমূল নেতাকর্মীদের সম্মিলিতভাবে দলের ভেতরে থাকা দুর্নীতিবাজ, সুবিধাবাদী ও অন্যায়কারীদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, জন ও কর্মী বিচ্ছিন্ন নেতৃত্বকে অবশ্যই ‘আলবিদা’ জানাতে হবে।’

রাব্বানী আরও লেখেন, ‘নিজেদের ভুলগুলো অনুধাবন, অনুশোচনা ও পর্যায়ক্রমে তা শুদ্ধ করার প্রচেষ্টা দৃশ্যমান না হলে কেবল বিরোধী গোষ্ঠীর শত-সহস্র অন্যায়, ভুল, ব্যর্থতার গল্প বলে, কেবল তুলনামূলক মন্দের ভালো হয়ে, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে না, প্রত্যাশিত জনসমর্থন মিলবে না, তৃণমূল নেতাকর্মীর মনোবল ফিরবে না, জাগরণ ঘটবে নাহ।

যদি এখনো না বোঝেন, সমস্যা কোথায় বা জেনেবুঝেও সমাধানের চেষ্টা না করে সজ্ঞানে এড়িয়ে যান- তাহলে প্রত্যাশিত সমাধান সুদূর পরাহত!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X