কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টার ঘটনা নিয়ে কী বলছেন সারজিস

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়। একদিনের ব্যবধানে দুইবার তাদের বহরের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এ হত্যাচেষ্টার দাবি সম্পর্কে অনেককে নেতিবাচক মন্তব্যও করতে দেখা গেছে। এর বিপরীতে অনেকে তাদের পাশেও দাঁড়িয়েছেন। এ নিয়ে বিবিসি বাংলাকে এর ব্যাখ্যা দিয়েছেন সারজিস আলম নিজেই।

এর আগে গত বুধবার (২৭ নভেম্বর) প্রথম ঘটনাটি ঘটে চট্টগ্রামের লোহাগাড়ায়। সেদিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। পথিমধ্যে সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনা প্রসঙ্গে সারজিস বলেন, আমরা প্রথমে হত্যাচেষ্টা সন্দেহ করিনি। ঘটনার পর ওই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করি। কিন্তু তখন কোনো সদুত্তর পাওয়া যায়নি। ফলে সন্দেহজনক মনে হয়। উনি বলছিল, উনি জিনিসপত্র আনলোড করার জন্য এনেছিল। কিন্তু কোনো নথিপত্র ওনার কাছে নাই। মালিকপক্ষের কথা জিজ্ঞেস করলে বলে বিদেশে থাকে।

পরে তাকে বললাম- মালিক ছাড়া তো আপনাকে যেতে দেওয়া হবে না, আপনার ক্ষতিপূরণ দিতে হবে; কারণ শিক্ষার্থীরা এই গাড়ি ভাড়া নিয়ে এসেছে; এটি শিক্ষার্থীদেরও গাড়ি না; এই ক্ষতিপূরণ তো শিক্ষার্থীরা দিতে পারবে না। আমরা চাচ্ছিলাম যে এটি যেন সহজে শেষ করে ফেলা যায়। কিন্তু তখন উনি আবার বললেন- মালিক জেলে আছে, বলছিলেন সারজিস আলম।

তিনি আরও বলেন, তখন তাকে (ট্রাকচালক) প্রশ্ন করতে করতে পাওয়া গেল, জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যা মামলার আসামি হিসেবে জেলে আছে ট্রাকের মালিক। তখন বিষয়টিকে সন্দেহজনক লাগে। পরে জিডি করি। কিন্তু জিডিতে তদন্ত করা যায় না। পরে মামলা দেই। এখানে ওনার সংশ্লিষ্টতা না পাওয়া গেলে মামলা নিষ্পত্তি হয়ে যাবে।

ট্রাক মালিকের বিষয়ে তারা সুনির্দিষ্ট কিছু জানতে পেরেছেন কি না- জানতে চাওয়া হলে সারজিস বলেন, জুলাই অভ্যুত্থানের মামলায় আসামির ব্যাকগ্রাউন্ড তো আওয়ামী লীগই।

সারজিস আলম আরও জানান, তারা প্রতিনিয়ত রিকশা বা সিএনজিতে করে চলাফেরা করেন। গাড়িতে মাঝেমধ্যে চড়েন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, সারজিস-হাসনাতদের গাড়িতে ধাক্কা দেওয়া ট্রাকের মালিকের নামে একটি রাজনৈতিক মামলা আছে।

এদিকে প্রথম ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আরেকটি ঘটনা ঘটেছে ঢাকার যাত্রাবাড়ীতে। সেখানে হাসনাত আবদুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

পরে সারজিস আলমও ফেসবুকে লেখেন, কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ওয়ারী থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নামতে কাপ্তান বাজারের মুখে হাসনাতকে বহনকারী গাড়িটিকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়।

এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ। তিনি জানিয়েছেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১০

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১১

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১২

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৩

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৪

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১৫

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৬

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৭

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৮

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

২০
X