কালবেলা প্রতিবেদক ও রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলা সম্পাদকের কাকা ফনি ভূষণের পরলোকগমন

বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শর্মা। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শর্মা। ছবি : সংগৃহীত

জাতীয় দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার কাকা বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শর্মা পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বীর মুক্তিযোদ্ধার ভাতিজা দৈনিক কালবেলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সন্তোষ শর্মা এবং অ্যাডভোকেট এসএম স্বদেশ শর্মা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট এসএম স্বদেশ শর্মা কালবেলাকে বলেন, তার কাকা (ফনি ভূষণ শর্মা) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় তার গ্রামের বাড়ি কক্সবাজারের রামুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন শেষে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামে ১৯৪৫ সালের ৩১ জানুয়ারী জন্মগ্রহন করেন। তিনি ১৯৬৩ সালে রামু খিজারী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করার পর ঢাকা জগন্নাথ কলেজে অধ্যয়ন করেন। এরপর ১৯৬৬ সালে ঢাকা স্বাস্থ‍্য অধিদপ্তরে সরকারি চাকরিজীবী হিসেবে যোগদান করেন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শর্মা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শর্মা কক্সবাজার সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রামু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২২ সালে রামু সমিতি তাকে ‘রামু সমিতি সম্মাননা’ ও ২০২৩ সালে কক্সবাজার সমিতি ‘কক্সবাজার সম্মাননা ২০২৩’ প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১০

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১১

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১২

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৩

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৪

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৫

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৬

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৭

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৮

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৯

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

২০
X