কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

খোঁজ মিলল সহসমন্বয়ক খালিদের

খোঁজ মিলল সহসমন্বয়ক খালিদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খালিদ হাসান। পুরোনো ছবি

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহসমন্বয়ক খালিদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খালিদ হাসানের হলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

রাত সাড়ে ১১টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন খালিদ। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায়। তিনি গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন তা এখনো জানা যায়নি।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে খালিদ হাসানের সন্ধান চেয়ে মানববন্ধন করেন আরবি বিভাগের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফেরেননি খালিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X