কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১০ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

জয় বাংলা বলে খেজুরের রস খেতে গিয়ে কারাগারে ১৫ যুবক

জয় বাংলা বলে খেজুরের রস খেতে গিয়ে কারাগারে ১৫ যুবক
ছবি : সংগৃহীত

খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান। এছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে ১৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

জানা যায়, নেত্রকোণা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসেছিল ওই যুবকেরা। খেজুরের রস খাওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ায় তাদের আটক করে স্থানীয়রা। পরে থানায় খবর দিয়ে তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলো– নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)। এ ছাড়া আটকদের মধ্যে এক কিশোর রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শীতকাল আসলেই বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসে মানুষজন। খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। আজ বুধবার ভোরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসে।

তিনি জানান, খেজুরের রস খাওয়ার সময় ওই যুবকেরা একযোগে ‘‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’’, ‘‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’’, ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ বলে স্লোগান দিতে থাকে। এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবককে থানায় নিয়ে আসে।’

ওসি আরও বলেন, পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাৎক্ষণিক থানায় নিয়ে আসে। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X