কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘অপরাধীদের প্রতি কোনো ক্রমেই নমনীয় হবে না পুলিশ’

গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এক মতবিনিময় সভায় কথা বলেন মো. মাসুদ করিম। ছবি : সংগৃহীত
গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এক মতবিনিময় সভায় কথা বলেন মো. মাসুদ করিম। ছবি : সংগৃহীত

অপরাধীদের প্রতি কোনো ক্রমেই পুলিশ নমনীয় হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে পুলিশ, ছাত্র-জনতা ও গেন্ডারিয়া থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন রয়েছে। আপনাদের সহযোগিতায় পুলিশ আবারও নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। আপনারা যেভাবে পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে সাপোর্ট দিয়েছেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করি। পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে।

তিনি বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আপনারা এসব অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।

স্বাগত বক্তব্যে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন বলেন, জনগণের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। আমরা আর কোনো অস্ত্র দিয়ে পুলিশিং করব না। সাধারণ মানুষের সঙ্গে মিশে আমরা অপরাধ দমন করতে চাই। মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন তাহলে আপনারা সত্যিকারের যে পুলিশি সেবা পেতে চান সেটা পাবেন। আমরা চাই জনগণের সঙ্গে পুলিশের সম্পর্কটা অটুট থাকুক।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও গেন্ডারিয়া এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X