কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৫:১৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় শোক দিবস 

জাতির পিতার আদর্শ চর্চার তাগিদ ফায়ার সার্ভিসের ডিজির 

মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। ছবি : কালবেলা
মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। ছবি : কালবেলা

কর্মকর্তা-কর্মচারীদের সব ক্ষেত্রে জাতির পিতার আদর্শ চর্চার তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে দুপুর ১২টায় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দেশের সব ফায়ার স্টেশন এবং অফিসসমূহে জাতির পিতার ছবি সংবলিত শোক দিবসের ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশের সব ফায়ার স্টেশন ও অফিসসমূহে জাতীয় ও বিভাগীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে ধানমন্ডি-৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ সময় পরিচালকরা, প্রকল্প পরিচালকরাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসে যোগ দেওয়ার পর আমি ফায়ার সার্ভিসের সব সিলেবাসে জাতির পিতার জীবনী অন্তর্ভুক্ত করেছি। কারণ কর্মকর্তা-কর্মচারীদের জাতির পিতা সম্পর্কে পড়তে হবে, জানতে হবে এবং সব ক্ষেত্রে তার আদর্শ চর্চা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X