কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের চাকরিতে সুযোগ দেওয়ার দাবি ঐক্য পরিষদের

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ঘটনাকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে অব্যাহতিপ্রাপ্তদের প্রশিক্ষণে পুনর্বহাল ও চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ১০৩ জন। আর ৩৩ জন নারীর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৬ জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, অব্যাহতিপ্রাপ্তদের বিরুদ্ধে কথিত অসদাচরণের অভিযোগ আনা হলেও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিদানের এ ঘটনা একদিকে প্রচলিত আইন ও বিধির সম্পূর্ণ পরিপন্থী, অন্যদিকে এর ফলে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অনিশ্চিত হয়ে পড়েছে- যা নিঃসন্দেহে উদ্বেগজনক।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে। গত তিন মাসে চার দফায় এসব ব্যবস্থা নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১০

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১১

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১২

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৩

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৪

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৫

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৬

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৮

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৯

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

২০
X