কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আগামী ৩১ জানুয়ারির পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে ‘The Foreigners Act, 1946’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

এর আগে গত ২০২৪ সালের ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে। অবৈধ বিদেশিদের ব্যাপারে গত ৮ ডিসেম্বরও একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখানে বৈধতা অর্জনের কোনো সময়সীমা উল্লেখ ছিল না।

একই দিন সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, অবৈধভাবে কোনো বিদেশি নাগরিকদের সরকার বাংলাদেশে থাকতে দেবে না।

কোন দেশের কত নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, এমন প্রশ্নের উত্তরে সেদিন তিনি বলেছিলেন, এমন পরিসংখ্যান মন্ত্রণালয়ের কাছে নেই। তবে নির্দিষ্ট সময়ের পর আর কাউকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও জোর দিয়ে বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১০

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১১

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১২

তবে কি আজ নেইমারের দিন?

১৩

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৪

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৫

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৬

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৭

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৮

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৯

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

২০
X