কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেল কলেজ নিয়ে সরকারের ভাবনা কী, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি : কালবেলা

মেডিকেল কলেজে আসন না বাড়িয়ে পড়াশোনার মান বাড়ানোর লক্ষ্যে সরকার অধিকসংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার।

তিনি বলেন, আমরা যদি মান ঠিক রাখতে না পারি, যদি অধ্যাপক দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে? এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে। আমরা কিছু একটা করব। হয়তো সরকারি মেডিকেল কলেজ দিয়ে শুরু করব।

সেক্ষেত্রে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে সরকারি মেডিকেলগুলোর সঙ্গে বেসরকারিগুলোকে সমন্বয় করা হবে। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সকল অংশীজন সম্পূর্ণ তৎপর ছিলেন জানিয়ে নূরজাহান বেগম বলেন, প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রশ্নফাঁসের খবরকে গুজব বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ জনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১০

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১১

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৪

বিশ্ব বাবা দিবস আজ

১৫

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৬

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৭

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৮

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X