বাসস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার চলবে : তাজুল ইসলাম

শেখ হাসিনা ও মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

ভারতকে দেওয়া চিঠির জবাব না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। দেখা যাক, দেশটি জবাব দেয় কি না। না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে।

তিনি বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়ার সঙ্গে পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত। যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেপ্তার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি অবশ্যই আছে এবং আমরা দ্রুততম সময়ে দুই একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব। আমাদের কাছে নানাভাবে তথ্য আসে। বহুমুখী সাক্ষ্যর সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সে কাজটি করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেওয়া হচ্ছে ও প্রচেষ্টা অব্যাহত আছে।

তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলোর তদন্ত চলমান আছে। দ্রুত এ তথ্যগুলো উন্মোচিত হবে বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X