বাসস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে একটি বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন। রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য কুনমিংয়ে কমপক্ষে তিন থেকে ৪টি শীর্ষস্থানীয় হাসপাতাল মনোনীত করার জন্য চীনকে অনুরোধ করেছেন।

তৌহিদ হোসেন বলেন, ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ তৃতীয় স্তরের চীনা হাসপাতাল স্থাপনের জন্য বাংলাদেশ জমি এবং অন্যান্য সুবিধা প্রদান করতেও প্রস্তুত। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য সবকিছু করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেছেন, চীন বাংলাদেশের জন্য সুদের হার কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এ ছাড়া বেইজিং ঢাকার পূর্ববর্তী অনুরোধের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সাথে পানিপ্রবাহসংক্রান্ত তথ্য বিনিময়ের একটি বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে প্রস্তুত।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশের সর্বকালের, সব সময়ের পরীক্ষিত বন্ধু এবং তারা দৃঢ়ভাবে নির্বিশেষে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।

এ সময় তৌহিদ হোসেন চীনের রাষ্ট্রদূতকে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নিতে বাধ্য হওয়া রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে পুনরায় ফিরে যাওয়ার জন্য ঢাকা ‘খুব জোরাল’ এবং ‘সক্রিয়’ চীনের ভূমিকা প্রত্যাশা করে।

জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য সমর্থন অব্যাহত রাখবে। চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। চীন বাংলাদেশের স্থিতিশীলতা, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর এবং উন্নয়ন উদ্যোগের জন্য তার সমর্থন অব্যাহত রাখবে।

চীনে বাংলাদেশি পণ্যের ১০০% শুল্কমুক্ত, কোটা মুক্ত বাজার প্রবেশাধিকারের প্রশংসা করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, এলডিসি-উত্তরণ পরবর্তী তিন বছর ধরে ২০২৯ সাল পর্যন্ত এই বাজার প্রবেশাধিকার অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে আরও জানিয়েছেন, আসন্ন সফরকালে চীন সরকার বাংলাদেশের সঙ্গে পানি প্রবাহসংক্রান্ত তথ্য বিনিময়ের বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে প্রস্তুত।

উল্লেখ্য, আগামীকাল সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাঁচ দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার এটা হচ্ছে চীনে প্রথম সফর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X