কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে আলী ইমাম মজুমদার

আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত
আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এরপর থেকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার অধীনে ছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে উপদেষ্টা করা হয়। প্রথমে তিনি দপ্তর ছাড়াই প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত থেকে জনপ্রশাসনসহ সরকারের নানা কাজে যুক্ত ছিলেন। পরে তাকে খাদ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

গত ২০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। এ অবস্থায় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো আলী ইমাম মজুমদারকে।

১৯৭৭ সালে প্রশাসন ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেওয়া আলী ইমাম মজুমদার পরিকল্পনা কমিশনের সদস্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসেবেও তিনি কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১১

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১২

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৩

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৪

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৫

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৬

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৭

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৮

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৯

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

২০
X