কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বল্পোন্নত থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি ডব্লিউটিও প্রধানের

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকানজো ইওয়েলার বৈঠক। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকানজো ইওয়েলার বৈঠক। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিষয়ে ড. এনগোজি বলেন, ডব্লিউটিও এই প্রক্রিয়া মসৃণ করার জন্য নিশ্চিত করবে। আমাদের নির্ধারিত নীতি রয়েছে। আমরা আপনাদের সঙ্গে কাজ করব।

ডব্লিউটিও মহাপরিচালক আরও বলেন, তিনি শীর্ষ বৈশ্বিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছেন এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে তাদের বাংলাদেশে স্থানান্তর করতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। আমি তাদের বলেছি, কেন বাংলাদেশ নয়? আমরা বাংলাদেশে আরও সরবরাহ শৃঙ্খল আনার জন্য চেষ্টা করছি।

তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বাংলাদেশকে আবারও বৈশ্বিক মানচিত্রে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনি স্থিতিশীলতার প্রতীক। বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে এসেছে।

অধ্যাপক ইউনূস ড. এনগোজির নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি বৈশ্বিক বাণিজ্য আলোচনায় গতিশীলতা এনেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, দেশের অর্থনীতি ধ্বংসকারী দুর্নীতিবাজদের পতনের পর বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত। বাংলাদেশ সহজেই লক্ষাধিক তরুণ, প্রযুক্তি-দক্ষ কর্মীর মাধ্যমে অন্যতম বৃহত্তম উৎপাদন কেন্দ্র হতে পারে।

তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের জট কমিয়েছে।

তিনি বলেন, শাসক পরিবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আন্তর্জাতিক দুর্নীতিমূলক চুক্তিতে জড়িত ছিলেন। আমরা দুর্নীতির বিরুদ্ধেও লড়াই শুরু করেছি।

ড. এনগোজি জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় তরুণ আন্দোলনকারীদের মনোভাব দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান।

তারা অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে এবং সবচেয়ে প্রভাবশালী বার্তা দিয়েছে, তিনি উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X