কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মসূচি দিলেন পুলিশের চাকরিচ্যুত সদস্যরা

আন্দোলনরত পুলিশের সাবেক সদস্যরা। ছবি : সংগৃহীত
আন্দোলনরত পুলিশের সাবেক সদস্যরা। ছবি : সংগৃহীত

দিনব্যাপী আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী সরকারের শাসনামলে পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে এ কর্মসূচি ঘোষণা করেন চাকরিচ্যুত সদস্যদের সংগঠন ‘ভিকটিম পুলিশ পরিবারে’র মুখপাত্র তৌহিদ হোসেন।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পুলিশ হেড কোয়ার্টারের সামনে বিক্ষোভ করবেন চাকরিচ্যুত সদস্যরা। এতে তাদের পরিবারের সদস্যদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচি ঘোষণার সময় মুখপাত্র তৌহিদ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘসময় ধরে আন্দোলন করেছি। যেহেতু আমাদের স্যাররা আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন। এখন আমাদের আন্দোলন চালাতে হবে। আর আমরা মিথ্যা আশ্বাসে বিশ্বাস করব না। আগামী সকাল ৯টায় আপনারা পুলিশ হেড কোয়ার্টারের সামনে অবস্থান করবেন। পরিবার-পরিজন সবাইকে নিয়ে অবস্থান করবেন। আমরা এখান থেকেই দাবি আদায় করে নিজেদের পোশাক নিয়ে ফিরব।’

এদিকে বৃহস্পতিবার হেড কোয়ার্টারে অবস্থান কর্মসূচি ঘোষণা করলেও প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার কথা জানান সংগঠনের অনেকে। প্রয়োজনে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করার কথাও জানিয়েছেন সাবেক সদস্যরা।

ভিকটিম পুলিশ পরিবারের সমন্বয়ক সাবেক এ এস আই সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকালে এখানে অবস্থান করব। আমাদের দাবি আদায় না হলে আমরা সচিবালয়ে যাব। সেখানে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলব। অন্যথায় আমাদের মৃত্যু ছাড়া উপায় নাই।’

উল্লেখ্য, আওয়ামী সরকারের শাসনামলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য চাকরিচ্যুত হন।

এর আগে গত বছরের ১৮ আগস্ট চাকরি ফিরে পেতে আন্দোলন করেন তারা। সে সময় চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X