কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে বিদ্যুতের টাওয়ারে ওঠার কারণ জানালেন সেই নারী

খুকুমণি। ছবি : সংগৃহীত
খুকুমণি। ছবি : সংগৃহীত

মনের ক্ষোভ ও দুঃখ থেকে রাজধানীর হাতিরঝিলের কয়েকশ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠেছিলেন বলে জানিয়েছিলেন খুকুমণি নামের ওই নারী।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় টাওয়ার থেকে নেমে আসেন খুকুমণি। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ বলে জানা গেছে।

ওই নারী জানান, মনের ক্ষোভ ও দুঃখ থেকে টাওয়ারে উঠেছিলেন তিনি। অভিযোগ করে বলেন, হাতিরঝিলের নিরাপত্তাকর্মীরা প্রায়ই তাকে হেনস্তা এবং মারধর করে। সেই দুঃখ থেকেই টাওয়ারে উঠে বসে ছিলেন তিনি।

টাওয়ার থেকে না নামার কারণ জানিয়ে খুকুমণি বলেন, টাওয়ারে ওঠার কিছুক্ষণ পর হাতিরঝিলের দুই পাশে মানুষ জমে গিয়েছিল। সবাই তাকে দেখছে, এতে বেশ মজা পাচ্ছিলেন তিনি। তাই ঘণ্টাখানেক টাওয়ারের ওপর বসেছিলেন খুকুমণি।

এর আগে ফায়ার সার্ভিস জানায়, ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে নামিয়ে আনেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল থেকে খবর পান তারা। এরপর তেঁজগাও ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারীদের একটি দল সেখানে পাঠানো হয়। পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজনও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিলের ভেতর একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন ওই নারী। তিনি সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X