কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

মিথ্যা তথ্য দিয়ে একাধিক বিয়ের জন্য নারীদের শাস্তি দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিথ্যা তথ্য দিয়ে একাধিক বিয়ে করা নারীদের জন্য শাস্তির বিধান প্রণয়ন, নিকাহনামায় ভুল তথ্য সংশোধনের সুযোগ রাখা এবং বর-কনের ছবি ও ফিঙারপ্রিন্ট সংযুক্ত করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া। এ সময় বিয়ের কর বাতিল করায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো হলো– বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করতে হবে; নিকাহ রেজিস্ট্রারদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে; নিকাহ রেজিস্ট্রার অস্থায়ী নিয়োগ বন্ধ রাখতে হবে; নিকাহ রেজিস্ট্রার নিয়োগের জন্য একটি নতুন কমিটি গঠন করে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে; নিকাহ রেজিস্ট্রারের সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন সন্তানকে শূন্য পদে বাবার স্থানে ছেলেকে সরাসরি নিয়োগ দেওয়ার বিধান রাখার ব্যবস্থা করতে হবে; নিকাহ রেজিস্ট্রারদের শিক্ষাগত যোগ্যতা আলিম পাশের পরিবর্তে কামিল করতে হবে; বিবাহ ও তালাক রেজিস্ট্রেশনের নির্দিষ্ট নিয়ম প্রণয়ন এবং প্রবাসীদের বিবাহ ও তালাক নিবন্ধনের কার্যকর পদ্ধতি নির্ধারণ, মিথ্যা তথ্য দিয়ে একাধিক বিয়ে করা নারীদের জন্য শাস্তির বিধান প্রণয়ন, নিকাহনামায় ভুল তথ্য সংশোধনের সুযোগ রাখা এবং বর-কনের ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা।

সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মো. মামুনুর রশিদ, সহ-সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, মহাসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া সায়েম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X