কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

একুশে পদক পাচ্ছেন অভ্র’র আবিষ্কারক মেহেদী

একুশে পদক পাচ্ছেন অভ্র’র আবিষ্কারক মেহেদী। ছবি : সংগৃহীত
একুশে পদক পাচ্ছেন অভ্র’র আবিষ্কারক মেহেদী। ছবি : সংগৃহীত

একুশে পদক পাচ্ছেন অভ্র কি-বোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান। বাংলা ভাষায় লেখাকে সহজতর করতে অবদান রাখায় মিলছে তার এই সম্মান ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন। যাদের একজন মেহেদী হাসান খান। মেহেদী হাসান খান রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০৩ সালে ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার জন্য ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার অভ্র কি-বোর্ড তৈরি করেন মেহেদী হাসান খান। তার আবিষ্কৃত অভ্র সফটওয়্যারের কারণে কম্পিউটারে বাংলা লেখা সহজ হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত সবাই অভ্র ব্যবহার করছে।

অভ্র কি-বোর্ডের জন্য ২০১১ সালে মেহেদী হাসান খান তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান। ২০২৫ সালে একুশে পদকের স্বীকৃতি তার দীর্ঘ পরিশ্রমের ফল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১০

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

১১

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

১২

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

১৩

স্বর্ণের দামে বড় পতন

১৪

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

১৫

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

১৬

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

১৭

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১৮

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১৯

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২০
X