কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার ব্যাচ থেকে ৫০ সচিব, আমি কেন বঞ্চিত হলাম?’

মাহবুব কবির মিলন। ছবি : সংগৃহীত
মাহবুব কবির মিলন। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসনে উপসচিব থেকে সচিব পর্যন্ত এ পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১১৯ জন।

সচিব পদে পদোন্নতি পাওয়া এই ১১৯ জন কর্মকর্তার মধ্যে ৫০ জনই ১৯৮২ ব্যাচের। তবে একই ব্যাচের হওয়া স্বত্ত্বেও এই তালিকায় নেই অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের নাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তিনি জানতে চেয়েছেন, ১১৯ জন সচিবের মধ্যে ৫১ জন অতিরিক্ত সচিব যারা পদোন্নতি পেলেন, তাঁরা কীভাবে কোন ক্রাইটেরিয়ায় বঞ্চিত ছিলেন? কীভাবে নিপিড়ীত নির্যাতিত ছিলেন? তিনি আরও প্রশ্ন রেখেছেন- ১১৯ জন সচিব পদোন্নতির মধ্যে ৪৫ জন কীভাবে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হলেন?

রোববার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে তিনি লিখেছেন, বঞ্চিতদের তালিকায় ভূতাপেক্ষ সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় আমার নাম নেই। ১১৯ জন সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৫১ জন ছিলেন অতিরিক্ত সচিব। জনপ্রশাসন সচিব এবং কেবিনেট সচিব স্যারসহ বর্তমান সরকারে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রায় সবাই ১৯৮২ ব্যাচের।

তিনি আরও লেখেন, ‘আমিও অতিরিক্ত সচিব ছিলাম এবং বিগত সরকার দুর্নীতি দূর করতে চেয়ে অন্যায়ভাবে ৪টি শাস্তি দিয়েছিল। প্রায় দেড় বছর ওএসডি অবস্থায় রেখে চাকরি থেকে বিদায় দিয়েছিল। পদোন্নতিপ্রাপ্ত সব অতিরিক্ত সচিব যদি আমার চেয়ে বেশি বঞ্চিত হয়ে থাকেন, তাহলে আমার কোনো চাওয়া বা দাবি নেই। কিন্তু আমার চেয়ে কম হলে অবশ্যই আমি প্রতিবাদ ও দাবি করব।’

তিনি লেখেন, ‘স্যার বর্তমান সরকারের কাছে প্রশ্ন

# ১১৯ জন সচিবের মধ্যে ৫১ জন অতিরিক্ত সচিব যারা পদোন্নতি পেলেন, তারা কীভাবে কোন ক্রাইটেরিয়ায় বঞ্চিত ছিলেন? কীভাবে নিপিড়ীত নির্যাতিত ছিলেন?

# ১১৯ জন সচিব পদোন্নতির মধ্যে ৪৫ জন কীভাবে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হলেন?

সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ৫১ জন অতিরিক্ত সচিব, যারা সচিব পদে পদোন্নতি পেলেন, তাদের বঞ্চিত হবার কাহিনি। তা না হলে সব অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে ভূতাপেক্ষ সচিব পদোন্নতি দিতে হবে। আমি মামলা করব হাইকোর্টে, সেখানে অবশ্যই জানতে চাইব ৫১ জন অতিরিক্ত সচিবের বঞ্চনার কাহিনি এবং ১৯৮২ ব্যাচের কীভাবে ৪৫ জন কর্মকর্তা বঞ্চনার স্বীকার হলেন।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১০

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১১

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১২

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৩

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৪

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৬

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৭

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৮

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

২০
X