শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৩৪৩

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, গতকাল রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত (২৪ ঘণ্টায়) সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১১টি গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টে ছোট থেকে বড় সব শয়তান ধরা পড়বে। কেউ ছাড় পাবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন দেশ ডেভিলমুক্ত না হবে। তবে, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারও বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানি শিকার না হয় সে বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নেই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে ভারতীয় বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X