কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাপিড পাস নিয়ে সেতু মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গণপরিবহনের জন্য সমন্বিত ই-টিকিট ব্যবহার করে বিভিন্ন পরিবহনে যাতায়াতের সুবিধার্থে চালু করা হয় র‌্যাপিড পাস। বর্তমানে এটি মেট্রোরেলের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে ভবিষ্যতে এটি সব গণপরিবহনের জন্য ব্যবহার করা হবে।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপরিবহনে সমন্বিত ই-টিকেটিং ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ভাড়া আদায় সহজতর ও জনবান্ধব করার লক্ষ্যে ‘সব গণপরিবহনে এক কার্ড’ চালুর জন্য প্রধানমন্ত্রী ২০১৮ সালে র‌্যাপিড পাস কার্ড উদ্বোধন করেন।

মেট্রোরেলের ভাড়া পরিশোধ করার জন্য বর্তমানে র‌্যাপিড পাস কার্ড ব্যবহার হচ্ছে। ভবিষ্যতে একটি মাত্র র‌্যাপিড পাস কার্ড ব্যবহার করে সব গণপরিবহনের (যেমন: বাস, ট্রেন, নৌযান, সিএনজি, ট্যাক্সি প্রভৃতি যানবাহনের) ভাড়া পরিশোধ, পার্কিং ফি এবং টোল পরিশোধ করা যাবে।

র‌্যাপিড পাস কার্ড সরকার স্বীকৃত একমাত্র স্মার্ট কার্ড যার মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া পরিশোধ করা যাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম উপাদান হলো গণপরিবহনের ভাড়া পরিশোধে (স্মার্ট কার্ড) র‌্যাপিড পাসের ব্যবহার।

র‌্যাপিড পাস ব্যবহারে ভাংতি টাকা-পয়সার ঝামেলা নেই, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। যাত্রী সাধারণকে টিকিট ক্রয়ের জন্য লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১০

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১১

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১২

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৪

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৫

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৬

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৭

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৮

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৯

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

২০
X