কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা-প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে অঙ্গীকার ঢাকার ইতালি দূতাবাসের

ঢাকায় ইতালির দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকায় ইতালির দূতাবাস। ছবি : সংগৃহীত

ভিসা-প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার করেছে ঢাকার ইতালির দূতাবাস। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ইতালিতে প্রতারণামূলক কার্যক্রম বোঝার এবং শনাক্ত করতে দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়ে সক্রিয়ভাবে অবদান রাখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এসব ক্ষেত্রে প্রতারণা-সংক্রান্ত ঘটনায় ইতালির পুলিশ (গার্ডিয়া ডি ফিনানজা) একটি তদন্ত করেছে। এরপর দূতাবাসের দুজন প্রাক্তন কর্মীসহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের গৃহবন্দি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এটি দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ। একই সঙ্গে এটি অভিবাসীদের নির্যাতন ও প্রতারণা থেকে রক্ষা করার জন্য দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিখুঁত তল্লাশি কার্যক্রমের আরও একটি প্রমাণ।

ভিএফএস গ্লোবালের আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি ছাড়া কাউকে কিছু না দিতে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়াতে ভিসা আবেদনকারীদের আবারও অনুরোধ করেছে দূতাবাস। আবেদনকারীদের তাদের আবেদনপ্রক্রিয়া সম্পর্কিত যেকোনো অসদাচরণের অভিজ্ঞতা কর্তৃপক্ষের কাছে জানানোর অনুরোধ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী নিয়োজিত করার কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে এবং সামনের মাসগুলোতে বিদ্যমান সমাস্যা দ্রুত সমাধান হবে বলে দূতাবাস আত্মবিশ্বাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X