কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ হিসাবে ৪৮ কোটি টাকা অবরুদ্ধ

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা জমা রয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

হিসাব অবরুদ্ধের আবেদনে দুদক থেকে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি, নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে মানিলন্ডারিং-এর মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে, সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুল এবং সূচনা ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ সূচনা ফাউন্ডেশন অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

দুদক বলছে, অনুসন্ধান নিষ্পত্তির সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হলে পরবর্তীতে ওই টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। অনুসন্ধানকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিধান মতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X