কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান মারা গেছেন

কমর শাহজাহান। ছবি : সংগৃহীত
কমর শাহজাহান। ছবি : সংগৃহীত

দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কমর শাহজাহানের সহকর্মী আশরাফুল ইসলাম। তিনি বলেন, মৌলভীবাজার জেলার বরলেখা উপজেলায় গ্রামের বাড়িতে বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কমর শাহজাহান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, মরহুম শাহজাহান কমরের প্রথম জানাজা বিকেল ৫টার দিকে গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কমর শাহজাহান সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।

এদিকে কমর শাহজাহানের মৃত্যুতে দৈনিক আমাদের সময় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, নির্বাহী সম্পাদকসহ দৈনিক আমাদের সময় পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক-কর্মচারীরা শোক জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X