কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্টার্টআপ বাংলাদেশের এমডিকে অপসারণের দাবিতে মানববন্ধন

স্টার্টআপ বাংলাদেশের এমডিকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিল। ছবি : কালবেলা
স্টার্টআপ বাংলাদেশের এমডিকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিল। ছবি : কালবেলা

স্টার্টআপ বাংলাদেশের এমডি সামি আহমেদের অপসারণ ও সকল দুর্নীতিবাজদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিল।

রোববার (১৩ এপ্রিল) এসব দাবিতে আগারগাঁও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময় তারা বলেন, স্টার্টআপ বাংলাদেশ কর্তৃক পরিচালিত বিনিয়োগ কার্যক্রমে সামি আহমেদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, উদ্যোক্তাদের সরাসরি অভিযোগ এবং প্রকাশ্য প্রতিবাদ থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে যে, তার নেতৃত্বে স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের স্বচ্ছতা ও কার্যকারিতা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।

নিম্নোক্ত কারণে সামি আহমেদের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিল-

১. তিনি সরকারি বিনিয়োগকে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন এবং স্বচ্ছতাবিহীনভাবে প্রায় ১৫টি স্টার্টআপে প্রায় ৮০ কোটি টাকা বিতরণ করেছেন, যার অধিকাংশই সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছে।

২. প্রতিযোগিতামূলক ও দক্ষ উদ্যোগগুলো (যেমন: টেন মিনিট স্কুল) বিনিয়োগ থেকে বঞ্চিত হয়েছে কেবল রাজনৈতিক সমীকরণ বা ব্যক্তিগত অনাগ্রহের কারণে।

৩. মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি একটি রাজনৈতিক সিন্ডিকেটের অংশ, যার মাধ্যমে সরকারি অর্থ ও প্রকল্পের অপব্যবহার হয়েছে।

৪. এ নিয়ে ২০২৫ সালের ১৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রযুক্তি উদ্যোক্তারা সরব প্রতিবাদ করেছেন।

৫. সরকারি কর্মকর্তা হিসেবে তার অবস্থান ও কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণবিধি, সরকারি অর্থব্যবস্থা ও বিনিয়োগ নীতিমালার পরিপন্থি।

সেই সঙ্গে বৈষম্যবিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিল কয়েকটি প্রস্তাবনাও পেশ করেছেন তা হলো-

ক) সামি আহমেদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তার সমস্ত কার্যক্রমের নিরীক্ষা করা হোক।

খ) তদন্তকালীন সময়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক।

গ) স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের বিনিয়োগ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন স্বচ্ছ ও জবাবদিহিমূলক গাইডলাইন প্রণয়ন করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X