কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

বাংলালিংকের লোগো। ছবি : সংগৃহীত
বাংলালিংকের লোগো। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নতুন প্যাকেজে গ্রাহকদের জন্য বাড়তি ডেটা ও মিনিট সুবিধা চালু করেছে। নতুন উদ্যোগের অংশ হিসেবে ডেটা প্যাকেজে ২০ শতাংশ, ভয়েস মিনিটে ২২ শতাংশ এবং মিক্সড বান্ডল অফারে ২৫ শতাংশ অতিরিক্ত সুবিধা পাবেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটির দাবি, এ পদক্ষেপে গ্রাহকদের ইন্টারনেট ও কল ব্যয়ের পরিমাণ কমে আসবে।

এছাড়া বাংলালিংক মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফির কনটেন্ট লাইব্রেরিতে গ্রাহকদের জন্য আনলিমিটেড ব্রাউজিং সুবিধাও চালু করা হচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে এক বৈঠকের পর এসব সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের সিইও কান তেরজিওলু, বাংলালিংক সিইও ইওহান বুসে, করপোরেট ও রেগুলেটরি বিভাগের প্রধান তাইমুর রহমানসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

সাক্ষাৎকালে বাংলালিংকের পক্ষ থেকে দেশের ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন বাড়তি সুবিধাগুলো গ্রাহকরা মাইবিএল অ্যাপের মাধ্যমে সহজেই উপভোগ করতে পারবেন।

বাংলালিংক সিইও ইওহান বুসে বলেন, ডার্ক ফাইবার ও ডব্লিউডিএম প্রযুক্তির অবকাঠামো ব্যবহারের সুযোগসহ সরকারের টেলিকম খাতের নীতিগত সংস্কার কার্যক্রমকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এসব উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরকে গতিশীল করবে।

তিনি আরও বলেন, আমরা গ্রাহকদের বদলে যাওয়া প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ও মানসম্পন্ন সেবা দিতে বদ্ধপরিকর। ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার ও অন্য অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১০

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১১

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১২

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৩

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৫

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৬

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৭

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

২০
X