মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

সংসদে এ ঘোষণা দেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ জাই খান। ছবি : সংগৃহীত
সংসদে এ ঘোষণা দেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ জাই খান। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’ পাকিস্তানি সেনারা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ জাই খান।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটে পালওয়াশার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

পিটিবির বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তানের এই সিনেটের বলেন, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সেনারা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান সিম মুনির নিজেই। তিনি বলেন, আমরা চুড়ি পরে বসে নেই।

পালওয়াশা বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না। ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়। তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না। কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উসকানিমূলক মন্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও একই ধরনের উসকানিমূলক মন্তব্য করেছেন।

এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধুর পানি সরিয়ে নেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানই সিন্ধু সভ্যতার প্রকৃত অভিভাবক।

ভারতের বিরুদ্ধে একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলের অভিযোগ করে বিলাওয়াল ভুট্টো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। হয় এর মাধ্যমে পানি প্রবাহিত হবে, না হয় তাদের (ভারতীয়দের) রক্ত বইবে।

এদিকে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু তাদের শান্তিপ্রিয়তাকে দুর্বলতা ভাবা উচিত নয়।

তিনি আরও বলেন, ভারতের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার সব ক্ষমতা পাকিস্তানের আছে, যেমন ২০১৯ সালে পিটিআই সরকার জাতির ঐক্যবদ্ধ সমর্থনে দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X