কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির সংবাদে সাংবাদিক তলবে সিআরইউ’র নিন্দা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় পুলিশের ঘুষ বাণিজ্য নিয়ে ‘ঘুষ ওপেন সিক্রেট’ শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মহিউদ্দিন খান রিফাতকে তলবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।

মঙ্গলবার (২২ এপ্রিল) কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোর্ট অঙ্গণের পেশাদার সংগঠন সিআরইউ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন খান রিফাতকে গত ৮ এপ্রিল তারিখে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ এবং রিফাতকে একজন পুলিশ কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। যেকোনো গণতান্ত্রিক সমাজে, সাংবাদিক এবং তাদের নিউজ সোর্স জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত।

এতে আরও বলা হয়, সংবাদে যদি কোনো ভুল বা আপত্তিকর কিছু থাকে, তাহলে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রতিবাদলিপির বিধান রয়েছে। তবে সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে তলব করে ভয় দেখানো ফ্যাসিস্ট সরকারের পুলিশের লক্ষণ। নতুন বাংলাদেশে এটি কোনোভাবে কাম্য নয়।

সিআরইউ জানায়, সংবাদমাধ্যমে ওপর হস্তক্ষেপ করা তথা সাংবাদিক হেনস্তার পুরোনো এই হয়রানির আমরা তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই অপেশাদার আচরণের তদন্ত করার এবং বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা সমুন্নত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

এদিকে আদালতের হাজতখানায় আসামির সাথে দেখা, খাবার বা কোনো জিনিস দেওয়া, জামিনসহ বিভিন্ন কাজে পুলিশকে ঘুষ দেওয়ার রীতি বহু বছরের পুরোনো। হাজতখানাসহ আদালত পাড়ার পুলিশের উচ্চ মহল পর্যন্ত এ ঘুষের টাকার ভাগ পান বলে অভিযোগ করেছে। এ ঘুষ বাণিজ্যের বিষয়টি ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X