কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

৩৪তম বিসিএস অল ক্যাডারের সভাপতি জয়, সম্পাদক জুয়েল

সাইফুল ইসলাম জয় ও জুয়েল রানা। ছবি : সংগৃহীত
সাইফুল ইসলাম জয় ও জুয়েল রানা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় এ কমিটি গঠন করা হয়।

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় যাতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মানসুর আলী, ডিসিটি ট্যাক্স ক্যাডার এবং সদস্য হিসেবে আবিদুর রহমান, সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব এবং রাসেল মনির অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ।

এতে আরও বলা হয়, পরবর্তীতে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন মো. আজিজুর রহমান, সিনিয়র সহাকারী সচিব, পরিকল্পনা কমিশন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু নতুন সভাপতি কমিটির নাম প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় জানান, এই কমিটি জুলাই স্পিরিটকে ধারন করে দেশের উন্নয়নে কাজ করবে। আর সাধারণ সম্পাদক জুয়েল রানা জানান, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্যকে প্রশ্রয় দেব না।

নবনির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবে বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X