কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। ছবি : সংগৃহীত
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। ছবি : সংগৃহীত

সম্প্রতি চার দিনের চীন সফর করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরসহ একটি প্রতিনিধিদল।

বুধবার (৩০ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল গত ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চীন সফর করেছেন। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় প্রতিনিধিদল ঢাকা পৌঁছেছেন।

ঢাকাস্থ চীনের দূতাবাসের আমন্ত্রণে গত ২২ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থিঙ্ক ট্যাঙ্ক সিআইআইএসএসের প্রেসিডেন্ট চীনের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সু গুইয়ের সঙ্গে ২৫ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে বৈঠক করেন।

তারা বেইজিং ও গুয়াংজু শহরে সিআইআইএসএস ছাড়াও আরও দুটি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হয়েছেন। তারা দুটি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দুই দেশের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কৌশলগত আলোচনা করেছেন।

উল্লেখ্য, সিআইআইএসএস CIISS ১৯৫৬ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X