কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০২:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। ছবি : কালবেলা
সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। ছবি : কালবেলা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)।

শনিবার (৩ মে) বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথমার্ধে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত দর্শকদের সাথে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের অবস্থা নিয়ে একটি প্রশ্নোত্তর ‍পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শরীফ খিয়াম আহমেদ।

দ্বিতীয়ার্ধে দিবসটি উপলক্ষে ছয়জন বিশিষ্ট সাংবাদিক একটি প‍্যানেল আলোচনায় অংশ নেন যেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম সামাদ, সাংবাদিক আয়শা কবীর, সাংবাদিক এবং গবেষক এম আবুল কালাম আজাদ, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মুক্তাদির রশীদ ও সাংবাদিক জায়মা ইসলাম। তাদের আলোচনায় উঠে আসে বাংলাদেশি সাংবাদিকতার জগতের পরিবর্তন এবং অভিযোজন সংক্রান্ত বিভিন্ন তথ্য।

বিজেআইএমের আহ্বায়ক স্যাম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনটির সদস‍্য সচিব মুহাম্মদ আলী মাজেদ।

প্রশ্নোত্তর পর্ব শেষে শফিকুল আলম নবীন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মন খুলে লিখতে থাকেন। যত লিখবেন, সাংবাদিকতা তত শক্তিশালী হবে। সরকার তত ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে এবং গণতন্ত্র তত শক্তিশালী হবে।

স‍্যাম জাহান তার বক্তব্যে বলেন, সম্ভবত অনেক অনেক বছরের মধ্যে এবারই প্রথম কিংবা হয়তো একেবারেই প্রথমবারের মতন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যথেষ্ট ঘটা করে বাংলাদেশে উদযাপিত হচ্ছে। এ উদযাপনের আয়োজক হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানে বিজেআইএম সদস্য তাসনীম খলিল ও তার সংবাদমাধ্যম নেত্রনিউজের পাওয়া সাম্প্রতিক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শোরেনস্টাইন এওয়ার্ড করতালির সাথে উদযাপন করা হয়।

মুহাম্মদ আলী মাজেদ বলেন, আজকের দিনে আমাদের লক্ষ্য হলো বিগত বছরগুলোতে আমরা এদেশে সাংবাদিকতায় কি সমস্যা মোকাবেলা করেছি সেগুলোর উপর আলোকপাত করা, সেই সাথে সাংবাদিক হিসেবে পেশাগত নীতি পালনে আমরা কোথায় কোথায় আরো ভালো মোকাবেলা করতে পারতাম। কারণ মুক্ত গণমাধ্যম বলতে শুধু বহিঃশক্তি থেকে প্রভাবমুক্ত থাকা না, একই সাথে নিজেদের ভেতরের পক্ষপাত থেকে মুক্ত থাকা।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এশিয়া বিষয়ক সমন্বয়ক বেহ লিহ য়ি বিজেআইএম এবং বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গত বছর দেশের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সময় আপনাদের প্রতিবেদন বিশ্বকে অবহিত রেখেছিল… আমি আশা করি এই নতুন যুগ আপনার কাজ করার জন্য আরও স্বাধীনতা এবং সুযোগ নিয়ে আসবে এবং সিপিজে এই যাত্রায় আপনার পাশে থাকবে।

সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন প্রমুখ গণমাধ্যম ও অধিকারকর্মী, রাজনীতিবিদ, কলামিস্ট, ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X