কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল জমিয়ত

মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদ। ছবি : কালবেলা
মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৩০ জুন) দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য জমিয়তের সহসভাপতি মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেছেন সংগঠনের জগন্নাথপুর উপজেলা।

এর আগে রোববার (২৯ জুন) বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলার জমিয়ত কার্যালয়ে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপজেলা জমিয়তের দায়িত্বশীল ইউনিয়ন প্রতিনিধি ও যুব জমিয়ত ছাত্র জমিয়তের বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে প্রায় ৯৭ শতাংশ নেতাকর্মী সম্মিলিতভাবে মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেন।

উপজেলার শীর্ষ স্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে মাওলানা সৈয়দ তামীম আহমদকে প্রার্থী হিসেবে তালিকায় প্রথমেই রাখা হয়েছে।

হাফিজ সৈয়দ তামীম আহমদ গত এপ্রিল ও মে মাসে দেশে অবস্থান করে দুই উপজেলা জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রতিটি ইউনিয়নে সফর করেন। ব্যাপকভাবে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বৈঠক, মতবিনিময়, গণসংযোগ প্রেস ব্রিফিং করে নির্বাচনী মাঠকে তার পক্ষে প্রশস্ত করে গেছেন। তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। নির্বাচনী মাঠে কাজ করেছেন বিদায় তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা প্রার্থী হিসেবে তার বিকল্প নেই।

বৈঠকে নেতারা সুনামগঞ্জ-৩ আসনের সঙ্গে জমিয়তের শক্ত অবস্থান ঐতিহ্যের এবং স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে এ আসনে জমিয়তের একাধিক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে লড়াই করেছেন, বিজয়ীও হয়েছেন। তাই দলকে ঐতিহ্যগতভাবে টিকিয়ে রাখতে জমিয়তের অবস্থানকে আরও শক্ত করে তুলতে এই আসনে মাওলানা সৈয়দ তামীম আহমদকে নিয়ে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

বৈঠকে আলোচনাসাপেক্ষে বিকল্প আরও দুজন প্রার্থীর প্রস্তাব করেন আংশিক নেতাকর্মীরা, প্রস্তাব করা প্রার্থীরা হলেন- সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X