কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ছবি : সংগৃহীত
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ছবি : সংগৃহীত

ভিসা জটিলতা, অবৈধ অভিবাসী এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে দুদিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

সোমবার (০৫ মে) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছবেন তিনি।

কূটনৈতিক সূত্র কালবেলাকে জানায়, আজ দুপুরে বিশেষ একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন মাত্তেও পিয়ান্তেদোসি। সঙ্গে থাকবে তার নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল। পরে বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাদের মধ্যকার এ সাক্ষাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হবে। আগামীকাল মঙ্গলবার (০৬ মে) সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। বৈঠক শেষে একই দিন দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়বেন তারা।

সফরের এজেন্ডা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে ইতালি কঠোর অবস্থানে রয়েছে, তা তাদের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকে জোরালোভাবে তুলে ধরা হবে।

এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী গত ১৮-২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন। এরই ধারাবাহিকতায় এবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X