কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০:০১ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার উদ্দেশে খালেদা জিয়া

এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

আজ রাত ৯টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে হাসিমুখে বিদায় জানানো হয়। তাকে বিদায় জানাতে গিয়েছিলেন ছেলে তারেক রহমান ও বড় নাতনি জাইমা রহমান। এসময় খালেদা জিয়ার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এবং সফর সঙ্গীরাও সঙ্গে উপস্থিত ছিলেন।

সোমবার (৫ মে) বেগম খালেদা জিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সুন্দর এ মুহূর্তটি।

এর আগে, লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সোমবার (০৫ মে) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান। পরে তারেক রহমান মাকে বিদায় জানান।

কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন। প্রসঙ্গত, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বাংলাদেশ থেকে গত ৭ জানুয়ারি রওনা দিয়ে ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X